১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জয়পুরহাটে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত পরিচালনা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ৯:২০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
জয়পুরহাটে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত পরিচালনা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৫ জানুয়ারি জেলা প্রশাসন, জয়পুরহাট এবং বিএসটিআই, রাজশাহী’র যৌথ উদ্যোগে জয়পুরহাট সদরের বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিস্কুট পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মেসার্স সনি বেকারী, কলাবাগান, সদর, জয়পুরহাটকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব প্রতিক কুমার কুন্ডু এবং সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহীর কর্মকর্তা ইঞ্জিঃ রকিবুল হাসান রিপন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট)। এছাড়াও একই দিনে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে মেসার্স কিসমত ফিলিং স্টেশন, এয়ারপোর্ট রোড, ওমরপুর, রাজশাহী এর ০৩টি ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে তেল সরবরাহ কম দেয়ায় বিজ্ঞ আদালতে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন