দায়িত্ব গ্রহণের এক বছর সোনালী ব্যাংক গোমস্তাপুর শাখায় ব্যবস্থাপককে সংবর্ধনা
গোমস্তাপুর সংবাদদাতা : সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখায় শাখা ব্যবস্থাপকের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে এক বর্নাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯.৩০ মি. এ শাখা কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারিরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখা তাঁদের শাখা ব্যবস্থাপক জনাব মোহা: শহিদুল ইসলাম এর দায়িত্ব গ্রহণের এক বছর উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিরা প্রথমে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে ব কেক কেটে তাদের অভিভাবক শাখা ব্যবস্থাপকের এক বছর পূর্তির সূচনা করেন। শাখা ব্যবস্থাপক তাঁর শুভেচ্ছা বক্তব্যে আবেগ-আপ্লুত হয়ে বলেন- মুজিববর্ষে তফসিলি ব্যাংকগুলোর মধ্যে মুনাফা অর্জন ও সেবায় আমরা সবার শীর্ষে। এ গৌরবজ্জ্বল অর্জন সোনালী ব্যাংক লিমিটেড এর এক ঝাঁক তরুণ নেতৃত্ব ও কর্মীদের উন্নত সেবার প্রতিফল।
শাখা ব্যবস্থাপকের সংবর্ধনায় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার জনাব সেলিম রেজা, মো: মনিরুজ্জামান, অফিসার আইটি নাজমুল হোসেন, আজিজুল হক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। উল্লেখ্য, মোহা: শহিদুল ইসলাম গত ২৭ জানুয়ারি, ২০২০ তারিখে শাখা ব্যবস্থাপক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখায় দায়িত্ব গ্রহণ করেন ।
