১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পত্নীতলায় ৩১ নারীর মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ৮:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পত্নীতলায় ৩১ নারীর মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ
বিজ্ঞাপন

পত্নীতলা প্রতিনিধি : জাতীয় মহিলা সংস্থা পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ, অসহায়, বেকার ৩১ জন মহিলার মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়ছে। মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় মহিলা সংস্থা কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ করেন পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলা উপজেলা শাখার সভাপতি খাদিজাতুল কোবরা মুক্তা।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, জাতীয় মহিলা সংস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক দিলিপ চৌহান, রেজাউল ইসলাম, প্রশিক্ষক বিলকিস আক্তার সহ ঋণ গ্রহীতারা। এ সময় ৩১ জন নারীদের মাঝে ৪লাখ ৬৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন