স্টাফ রিপের্টার, দুর্গাপুর
দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে আসন্ন রাজশাহীর দুর্গাপুর পৌরসভা’র উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোণীত মেয়র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু। নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক ১৬ নভেম্বর পৌরসভা উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় থানা মোড় থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক, ও সাধারন ভোটারদের সাথে নিয়ে পায়ে হেঁটে উপজেলা পরিষদের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনোণয়ন পত্র দাখিল করেন সাজেদুর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচনী কমিটির সদস্য সহকারী অধ্যাপক প্রদ্যুৎ কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের জৈষ্ঠ্য পুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য আঃ রাজ্জাক, একেএম শামসুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আঃ মোতালেব মোল্লা, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যিনর্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মৃধা, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আজাহার আলী, জেলা সৈনিক লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন, পৌরসভার যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার সহ আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বস্থানীয় সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমাশেষে মেয়রপ্রার্থী ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি খাওয়াইয়ে আনন্দ উৎসব করেন নৌকার নেতাকর্মী, সমর্থক ও উৎসুক ভোটাররা।