১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোর উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১০:০০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
তানোর উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর রোববার উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় ও সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, সম্পাদক সুফি কামাল মিন্টু, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান,তারন্দ ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারান চন্দ্র, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখ। সভায় আগামি ৩ নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায উদযাপনের জন্য সকল পৌরসভা ও ইউনিয়ন কমিটিকে নির্দেশনা দেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন