১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন হবে ১৪ নভেম্বর

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ৯:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন হবে ১৪ নভেম্বর
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
উচ্চ আদালতে রীট আবেদনের প্রেক্ষিতে স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন যে পর্যায় পর্যন্ত স্থগিত ছিল, সেখান থেকেই শুরু করে পদ্ধতিগতভাবে আগামী ১৪ নভেম্বর নির্বাচন সম্পন্ন করতে হবে। সেদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সীধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। আগামী ১৪ নভেম্বর নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। মুঠোফোনে তিনি বলেন, নির্বাচন কমিশনের সীধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে। এলক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। উল্লেখ্য, গত (২৬ সেপ্টেম্বর) বিকেলে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন