সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চাইলেন দশ জন

Paris
Update : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর
আগামী ১৬ই নভেম্বর আসন্ন দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ১০ জন প্রার্থী মনোনয়ন প্রাপ্তিতে তাদের নাম প্রস্তাব করেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাজশাহী জেলা আওয়ামী লীগ দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ কমিটির নিকট দলীয় প্রার্থী হতে ইচ্ছুক এমন নেতৃবৃন্দের নামের প্রস্তাবনা গ্রহণ করে রেজুলেশনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের নিকট প্রেরণের জন্য বলা হলে ২৪ অক্টোবর সোমবার উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় প্রার্থী হতে ইচ্ছুক মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে নামের প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। উপজেলা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে প্রবীণ, নবীন ও তরুণ মোট ১০জন প্রার্থী নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে তাদের নামের প্রস্তাব করেন।
তারা হলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সদ্য প্রয়াত ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনের পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু, দুর্গাপুর পৌরসভার বর্তমানে ভারপ্রাপ্ত মেয়র পৌরসভা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি একরামুল হক ও দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লার জৈষ্ঠ্য পুত্র উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে আসন্ন দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে নামের প্রস্তাব চাইলে ১০ জন প্রার্থী তাদের নামের প্রস্তাব করেন। সকল প্রস্তাব কারীর নাম ও দলীয় পদবী সহ রেজুলেশন করা হয়েছে। রেজুলেশনের কপি জেলা আওয়ামী লীগের নিকট প্রেরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মনোনয়ন বোর্ডের কাছে প্রেরণ করবে। যাচাই-বাছাই শেষে মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করবে তার নাম ঘোষণা করবেন মনোনয়ন বোর্ড।

 


আরোও অন্যান্য খবর
Paris