১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যানের সাক্ষাৎ
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এম.পি’র সাথে রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ-সভাপতি আমানুর হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আলিমুল হাসান সজল, মাসুদ আহমদ, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগ নেতা সাব্বির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন