১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ছাত্রলীগের ২ ইউনিটের আংশিক কমিটি অনুমোদন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ৯:৩৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাগমারায় ছাত্রলীগের ২ ইউনিটের আংশিক কমিটি অনুমোদন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় দুই ইউনিটের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে উপজেলা ছাত্রলীগ ও ভবানীগঞ্জ সরকারি বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়। আব্দুর রউফ রাজকে সভাপতি ও শিমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাগমারা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মেহেদী হাসান ও খাদিজা আক্তার সুমি, যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছে বিশাল আহমেদ আশিক, রাকিবুল ইসলাম রকি এবং সাংগঠনিক সম্পাদক পদে সাব্বির রহমান। দীর্ঘ প্রায় ১২ বছর পর বাগমারায় ছাত্রলীগের কমিটি অনুমোদিত হওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ সাবেক ও বর্তমান নেতা কর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে।

অপরদিকে, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে শাহাদাত হোসেন শুভকে সভাপতি ও মাসুদ রানা সোহাগকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। অনুমোদিত নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন নাইমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছে ফয়সাল মাহমুদ ও নাজমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে সাদিক আল শাহরিয়ার সকাল। উল্লেখ গত ১৮ আক্টোবর থেকে পরবর্তী ১ বছরের জন্য বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ সরকারি বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।

এদিকে, কমিটি অনুমোদন দেয়ায় উপজেলা ছাত্রলীগ ও ভবানীগঞ্জ সরকারি বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর ভবানীগঞ্জের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে নিউ মার্কেটে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রউফ রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বিশাল আহমেদ আশিক, রাকিবুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শুভ, সাধারণ সম্পাদক মাসুদ রানা সোহাগ, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সাবেক সভাপতি সুজন সাই প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন