সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের নির্বাচনী মতবিনিময় সভা

Paris
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার
আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল-এঁর কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে গতকাল বুধবার পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভা ও বানেশ্বর ইউনিয়ন পরিষদে, চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম। কোন কিছুর প্রত্যাশা করি নাই, আমার সবচেয়ে বড় পাওয়া আমি বীর মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছি। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ঐ পরাজিত শক্তি পাকিস্তানী এদেশীয় এজেন্টরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে আরো পিছিয়ে দিয়ে আবারো পাকিস্তানী ধারায় দেশ পরিচালিত হচ্ছিলো। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা পৃথিবীর উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে আমাদের দেশ বাংলাদেশ অবস্থান করতো কিন্তু সেটা হয় নি, ষড়যন্ত্রকারীরা সেটা চায় নি, তারা চায় নি বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াক। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
মতবিনিময় সভাগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি. এম. হিরা বাচ্চু, চারঘাট উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, পুঠিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাকবীর হাসান, জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা।
বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের


আরোও অন্যান্য খবর
Paris