সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের নির্বাচনী মতবিনিময় সভা

Paris
Update : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল-এঁর কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে গতকাল সোমবার বাঘা উপজেলার বাঘা পৌরসভা, বাজুবাঘা, গড়গড়ি ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও মেম্বারবৃন্দের সাথে এবং আড়ানী পৌরসভা, আড়ানী, বাউসা, মনিগ্রাম ইউনিয়ন পরিষদে এবং নওহাটা পৌরসভা ও গোদাগাড়ী পৌরসভায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর অনুসারীদের সম্মানিত করেছেন এজন্য আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে নেত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু’র ডাকে সাড়া দিয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করি। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি পরিবারের মায়া ত্যাগ করে যুদ্ধে গেছিলাম। এদেশের মানুষকে রক্ষা করার তাগিদে আমি ঝাপিয়ে পড়ি মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধ করেছি, যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছি। ১৯৭১ সালে যদি আমার এই চেতনা থেকে থাকে, তাহলে এখন ২০২২ সালে যখন আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন, আমি প্রত্যাশা করি নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে আমি বিজয়ী হলে ১৯৭১ সালের ন্যায় এখনও আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ। তাই আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের ভোট প্রার্থনা করছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সে দায়িত্ব আপনাদের পাশে থেকে আপনাদের সাথে পালন করে যেতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে, এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা’র।
তিনি আরো বলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে সরকারের উন্নয়ন কে আরো বেগবান করতে এবং আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন।
মতবিনিময় সভাগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ-সভাপতি আমানুল হাসান দুদু, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জু, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, গোদাগাড়ী পৌরসভার মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আব্দুস সামাদ, আলফোর রহমান, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, বাঘা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু দেওয়ান।


আরোও অন্যান্য খবর
Paris