সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

মীর ইকবালকে জয়যুক্ত করার লক্ষ্যে পবায় মতবিনিময়

Paris
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ১৭ অক্টোবর আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল-এঁর কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার(০৭ অক্টোবর) রাতে পবা উপজেলার হরিয়ান ও পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় ও মেম্বারবৃন্দের সাথে হরিয়ান ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে মনোনয়ন দিয়েছেন। তাঁর বিজয় নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা সকলে তাঁকে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করার মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করে তাঁর গৃহীত উন্নয়ন কর্মসূচীকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল আওয়ামী লীগের একজন পরীক্ষিত ও নিবেদিত প্রাণ সংগঠক। তাঁকে কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ও আপনাদের সহযোগিতা নিয়ে জেলা পরিষদকে একটি কার্যকরি ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তিনি নির্বাচিত হলে সরকার কর্তৃক জেলা পরিষদের উন্নয়নে যে বরাদ্দ আসবে তা আপনাদের সাথে নিয়ে সুষম বন্টন করা হবে। জেলা পরিষদের দুয়ার সকলের জন্য থাকবে উন্মুক্ত। বক্তারা বলেন, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের বিজয় লাভ করলে এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে রাজশাহীবাসীর, এই বিজয় হবে জননেত্রী শেখ হাসিনা’র। হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু এঁর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী। সভা সঞ্চালনা করেন রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সালেহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, হরিয়ান ও পারিলা ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris