শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহী হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Paris
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তÍর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড়বনগ্রাম কুচপাড়ায় ফলক উন্মোচন ও নির্মাণ কাজের সূচনা করে হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তÍর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির ১টি স্কুল ভবন, ১টি কলেজ ভবন, ২টি ছাত্রাবাস, ১টি অধ্যক্ষ ভবনের নির্মাণ কাজ শুরু হলো। প্রতিটি ভবন হবে ৫তলা বিশিষ্ট। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীতে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল দীর্ঘদিনের।

হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আনন্দের। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষাঙ্গনে নতুন মাইলফলক সূচিত হলো। হলি ক্রস স্কুল এন্ড কলেজটি নির্মাণ ও পরিচালনায় আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোহা. মোকবুল হোসেন বলেন, শিক্ষানগরীতে রাজশাহীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে এখনো ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে। হলি ক্রস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে রাজশাহীতে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান যোগ হলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট যোসেফ প্রভিন্স, বাংলাদেশের হলি ক্রস ব্রাদারস্ প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার ডা. সুবল লরেন্স রোজারিও, সিএসসি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী হলি ক্রস স্কুল এন্ড কলেজে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হবে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা করা হবে। আগামীতে এই কলেজকে বিশ^বিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহীর ডিডি, এসটিডি বিশপ জের্ভাস রোজারিও, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তা। এ সময় মতিহার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, বোয়ালিয়া থানা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris