মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় সিসিডিবির শীতবস্ত্র বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সিসিডিবির এলাকা সমন্বয়কারী রনজিত কুমার সাহা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান, সিসিডিবির সিনিয়র প্রোগ্রাম অফিসার কাওসার আল মামুন, শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দিন মন্ডল, হিসাব রক্ষক গোলাম আজম প্রমুখ। শেষে সিসিডিবির মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের আওতায় ১শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris