ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো.আব্দুল মমিন (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে আব্দুল মমিনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি এলাকার লুৎফর রহমানের ছেলে।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি দুপুরে ওই শিশুটি বিস্কুট কেনার আসামীর বাড়ি সংলগ্ন মুদি দোকানে যায়। এ সময় ওই যুবক শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে দোকান ঘরে ঢুকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলাতে থাকেন। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে কৌশলে শিশুটি সেখান থেকে নিজ বাড়ীতে গিয়ে তার মাকে বিষয়টি জানান।
গত ২৪ জানুয়ারী তারিখে শিশুর বাবা থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২০, তারিখ-২৪/০১/২১। তবে অভিযুক্ত পরিবারের সদস্যরা এবং গ্রামবাসী বলেন,একটি মহল যড়যন্ত্র করে মিথা ঘটনা সাজিয়ে আব্দুল মমিনকে ফাঁসানোর চেষ্টা করছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন জানান,মামলার প্রেক্ষিতে আসামীকে আটক করে ক কোর্ট হাজতে পাঠানো হয়েছে।