সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

নির্বাচনে এককভাবে অংশ নেবে খেলাফত আন্দোলন

Paris
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল শনিবার সকালে দলটির প্রধান কার্যালয় জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত মজলিসে উমূমী সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় প্রধান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারাদেশ থেকে আসা জেলা আমির, সাধারণ সম্পাদকসহ আগামী নির্বাচনে দলটি থেকে মনোনয়নপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন। সেখানে সভাপতির বক্তব্যে আতাউল্লাহ হাফেজ্জী বলেন, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। নির্বাচনে সব দলের অংশগ্রহণ, সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দলের সাংগঠনিক সম্পাদক মুফতি মো. সুলতান মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, উজানীর পীর এহতেরামুল হক, নায়েবে আমীর মাওলানা আবদুর রহমান, যুগ্মসচিব মাওলানা আবদুল মান্নান, হাজী জালালুদ্দিন বকুল, অ্যাডভোকেট লিটন চৌধুরী প্রমুখ। সেখানে অন্যান্য বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠাতা হযরত হাফেজ্জী ইসলামি নিয়ম প্রতিষ্ঠা করতে বটগাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই খেলাফত আন্দোলন বাংলাদেশ প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে আসছে এবং আগামীতেও করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে দলটি কাজ শুরু করেছে বলেও জানান নেতারা।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris