১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শরিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে বিএনপি

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
শরিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে বিএনপি
বিজ্ঞাপন

এফএনএস
মিত্র শরিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসতে যাচ্ছে বিএনপি। আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংলাপের প্রথম দিন দুপুর ২টায় বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করবে বিএনপি। সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে সংলাপে পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম-মহাসচিব সোহেল মোল্লা, আব্দুল্লাহ আল হাসান সাকিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুর রহমান শামিম, উত্তরের সেক্রেটারি জামাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ ও উত্তরের সেক্রেটারি আবু ইউসুফ অংশ নেবেন। এ বিষয়ে সৈয়দ ইবরাহিম বলেন, প্রথম পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো সমন্বয় করে যুগপৎ আন্দোলনের রূপরেখা এগিয়ে নেওয়ার এজেন্ডা ঠিক হবে এই সংলাপে। গত ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। প্রথম দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে সংলাপ করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন