মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় বখাটে সুমনকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

Paris
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় আতফাব হোসেন সুমন নামে এক বখাটেকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকেরহাট এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। বখাটে সুমন উপজেলার বিলবয়রা গ্রামের মাহাতাব হোসেন শাহের ছেলে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোশারফ হোসেন, প্রকৌশলী জাকারিয়া সাজু, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান বল্টু, তারিফ হোসেন, বাবুল হোসেন, রাকিব হোসেন, আব্দুস সালাম, জামাল হোসেন মাষ্টার, কলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চকেরহাটের আনন্দ কুমারের চায়ের ষ্টলে মোহাইমেনুল ইসলাম মিশুর (২৫) ওপর অতর্র্কিত হামলা করেন সুমন। এসময় সন্ত্রাসী কায়দায় একটি হাতুড়ি দিয়ে মিশুকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

এ ঘটনায় মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। কিন্তু এখন পর্যন্ত বখাটে সুমনকে গ্রেফতার করেনি পুলিশ। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মিশু নামে এক যুবককে মারপিটের ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris