১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে জাতীয় পার্টির বিক্ষোভ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
ধামইরহাটে জাতীয় পার্টির বিক্ষোভ
বিজ্ঞাপন

ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জাতীয় পার্টির এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ধামইরহাট পৌরসভার আমাইতাড়া মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব পৌর জাতীয় পার্টির সভাপতি মো.লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এর উপদেষ্টা,কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান ও নওগাঁ জেলা জাপার সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে জাপা মনোনীত প্রার্থী জননেতা এড.মো.তোফাজ্জল হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা জেলা জাপার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.জাহের আলী প্রাং,কোষাধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলম,জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.মোস্তফা কামাল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক দেওয়ান আব্দুল হান্নান,সদস্য সচিব মো.বদিউজ্জামান মন্ডল, পৌর জাতীয় পার্টির সম্পাদক ডা.আমিনুর রহমান,সাবেক সভাপতি ভিপি আব্দুর রহমান, জাপা নেত্রী ডলি আক্তার, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মুক্তারুল আলম,যুব সংহতির সভাপতি মুরাদ হাসান,আনিছুর রহমান প্রমুখ। পথসভায় জাপা নেতা এড.তোফাজ্জল হোসেন বলেন,গ্রাম বাংলার উন্নয়ন করতে হলে জাতীয় পার্টির বিকল্প কোন দল নেই। তাই আগামীতে সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে লাঙ্গল মার্কার প্রার্থীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন