মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত

Paris
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো, সাদিয়া খাতুন (৪) ও মাহিমা আক্তার (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর উত্তরপাড়া গ্রামের সবুজ হোসেনের মেয়ে সাদিয়া খাতুন দাদুর সঙ্গে বাড়ি সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কের ধারে দাঁড়িয়ে ছিল।

এক পর্যায়ে সাদিয়া খাতুন দাদুর হাত খুলে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এসময় একটি ভটভটি সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে একইদিন বেলা ১১টার দিকে কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ হাজীর মোড় এলাকায় মায়নুল ইসলামের মেয়ে মাহিমা আক্তার (৬) রাস্তা পারাপারের সময় অটোচার্জারের ধাক্কায় গুরুতর জখম হয়।

তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। তিনি বলেন, নিহত শিশু দুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris