সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ

Paris
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল জলিল তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় বিভিন্ন পদের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা উপস্থিত ছিলেন। নির্বাচনের চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীক বরাদ্দ পেয়েছেন। অন্য তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আখতারুজ্জামান আক্তার (আওয়ামী লীগের বিদ্রোহী) মোটরসাইকেল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল তালগাছ এবং আফজাল হোসেন আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া রাজশাহী জেলা পরিষদের নয়টি সাধারণ ওয়ার্ডের ২৯ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনের ১৭ জন প্রার্থীর মধ্যেও বিভিন্ন প্রতীক বরাদ্দ করা হয়। আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দেবেন।


আরোও অন্যান্য খবর
Paris