সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন নিয়ে পুঠিয়ায় মীর ইকবালের মতবিনিময়

Paris
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে জয়যুক্ত করার লক্ষে গতকাল রবিবার পুঠিয়া উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ : সকাল ১১ টায় পুঠিয়া ইউনিয়ন পরিষদে বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান বদি’র সভাপতিত্বে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বানেশ^র ইউনিয়ন পরিষদ : বেলা ১২ টায় বানেশ^র ইউনিয়ন পরিষদে বানেশ^র ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানেশ^র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

জিউপাড়া ইউনিয়ন পরিষদ : বেলা ০১ টায় জিউপাড়া ইউনিয়ন পরিষদে জিউপাড়া ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জিউপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসনেয়ারা।

পুঠিয়া ইউনিয়ন পরিষদ : বেলা ৩ টায় পুঠিয়া ইউনিয়ন পরিষদে পুঠিয়া ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ খান।

উক্ত মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম একরামুল হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহসানুল হক পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুক। আরো বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শরিফুল ইসলাম, বানেশ^র ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ, জিউপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান জামাল, সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য জেসমিন আরা খাতুন, পুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হাকিম উদ্দিন, আমিনুল ইসলাম বকুল। মতিবিনময় সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ ও পুঠিয়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির কনক।

বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম। কোন কিছুর প্রত্যাশা করি নাই, আমার সবচেয়ে বড় পাওয়া আমি বীর মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছি। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ঐ পরাজিত শক্তি পাকিস্তানী এদেশীয় এজেন্টরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে আরো পিছিয়ে দিয়ে আবারো পাকিস্তানী ধারায় দেশ পরিচালিত হচ্ছিলো। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা পৃথিবীর উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে আমাদের দেশ বাংলাদেশ অবস্থান করতো কিন্তু সেটা হয় নি, ষড়যন্ত্রকারীরা সেটা চায় নি, তারা চায় নি বাংলাদেশ বিশ^ দরবারে মাথা তুলে দাঁড়াক।

১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি বঙ্গবন্ধুকন্যার একজন সামান্য কর্মী হিসেবে তাঁর এই উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের সাথে নিয়ে অংশগ্রহন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়ে আপনাদের উন্নয়ন ও সহযোগী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে জেলার সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। আপনাদের ভোটে আমি বিজয়ী হলে এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা।

 


আরোও অন্যান্য খবর
Paris