মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাণীনগরে জমির মালিকানা বিরোধে সংর্ঘষে আহত ৮

Paris
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

এফএনএস : নওগাঁর রাণীনগরে জমির মালিকানা নিয়ে বিরোধে মারপিটে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৮ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে উপজেলার ভাটকৈ গ্রামে। জানা গেছে, ভাটকৈ গ্রামের সখিম উদ্দীন সরদারের সাথে প্রতিবেশি জিল্লুর রহমানের জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রোববার দুপুরে উভয় পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এতে সখিম উদ্দীন (৬০),তার স্ত্রী মনোয়ারা (৫০),ছেলে ময়নুল হক মিঠু (৩২) ও প্রতিবেশি রকিম উদ্দীনের স্ত্রী দেলোয়ারা বিবি (৪৮) আহত হয়। এ ছাড়া অপর পক্ষের মৃত কফির উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪৪) ও রহমত সরদার (৪০),জিল্লুর রহমানের স্ত্রী পারভিন আক্তার (৩৫) ও কন্যা জাকিয়া আক্তার (২২) আহত হয়। আহতদের রাণীনগর ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ময়নুল হক মিঠুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ থেকে রাজশাহী স্থানান্তর করা হয়েছে।

সখিম উদ্দীনের জামায় জহুরুল ইসলাম জানান,জমি জমা নিয়ে দুপুরে কথা কাটা কাটির একপর্যায়ে জিল্লুর রহমান মিঠুর হাত থেকে মোবাইল ফোন ও স্বর্ণের আংটি কেরে নেয়। এ সময় চাইতে গেলে তারা হামলা চালায়। তবে মোবাইল ফোন ও আংটি কেরে নেয়ার বিষয়টি অস্বীকার করে জিল্লুর রহমান বলেন, জমির মালিকানা বিরোধ নিরশনের জন্য গত ২০ জানুয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এই ঘটনার জের ধরে তারাই আমাদের উপর হামলা করে আহত করেছে। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, মারপিটের খবর পেয়েছি। হাসপাতালে খোঁজ খবর নেয়ার জন্য কর্মকর্তা পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris