১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে শারমিন (২২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার মাঝগ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাদ্দামের স্ত্রী শারমিন। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্য রাতে স্বামী ও শশুরবাড়ীর লোকজনের নির্যাতনে শারমিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঐ গৃহবধুর ভাই রিপন।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লহমারী সাহেব গ্রামের তহরুল ইসলামের মেয়ে শারমিনের সহিত দু বছর আগে নাটোর জেলার লালপুর উপজেলার মাঝগ্রামের তৈজাল প্রামানিকের ছেলে সাদ্দামের সহিত বিবাহ হয়। বিবাহের পর থেকে মাঝে মধ্যে স্বামী ও শশুর বাড়ির লোকজন যৌতুকের দাবীতে ঐ গৃহবধুকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

এ সময় গত রাতে তাকে নির্যাতন করে হত্যা করেছে বলে স্থানীয় লোকজনের মধ্যে গুঞ্জন ও অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন লালপুর থানার পুলিশকে খবর দেয়। পরে ঘটনা স্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের ভাই বাদি হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানা যায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন