প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চারঘাট উপজেলা কমপ্লেক্স ভবনে মতবিনিময় করতে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ফখরুল ইসলাম। এরপর এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ ফখরুল ইসলাম।। মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম। আমার দীর্ঘ ৫৫ বছরের রাজনীতির জীবনে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বের প্রতি অবিচল থেকে আপনাদের পাশে থেকে রাজনীতি করে আসছি। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমাকে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান পদে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রদান করায় আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, চারঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, তাহেরপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুল কালাম আজাদ, চারঘাট পৌরসভার মেয়র মোঃ একরামুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আজাদ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য আলিমুল হাসান সজল, সদস্য আশরাফ উদ্দিন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা বেগম, শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভায়া লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ প্রামানিক, সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাসানুজ্জামান মধু, চারঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম মাখন, সলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল হক প্রমুখ।