মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

রহনপুর পৌরসভা নির্বাচন স্বতন্ত্র মেয়র প্রার্থীর বিরুদ্ধে আ’লীগ প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

Paris
Update : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানী বিশ^াস স্বতন্ত্রপ্রার্থী মতিউর রহমান খান এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে গোলাম রাব্বানী বিশ^াস লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্রপ্রার্থী মতিউর রহমান খানের দেয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তথ্যপ্রযুক্তির এ সময়ে অপকৌশলের মাধ্যমে সে মোবাইল ফোনে মিথ্যা রেকর্ড করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া, মতিউর রহমান খানের কর্মী-সমর্থকরা শুক্রবার রাতে নৌকার কর্মীকে মারধোর করেছে। স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

গোলাম রাব্বানী বিশ^াস সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকসহ সকল মহলের সহযোগীতা কামনা করেন। এ বিষয়ে মেয়র প্রার্থী মতিউর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে, তিনি নৌকার কর্মীকে মারধরের ঘটনাটি নৌকার প্রার্থীর সাজানো নাটক বলে দাবি করেন। তিনি বলেন, তাকে হত্যার হুমকির বিষয়টি আড়াল করতেই এ ঘটনা সাজানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris