১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : চলতি মাসের ২২ তারিখ থেকে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও মিছিল এর কর্মসূচী ঘোষনা করা হয়েছে। ২২ তারিখ হতে শুরু হওয়া সকল কর্মসূচী গুলো সুশৃংখল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যে গতকাল শনিবার রাজশাহী মহানগরীর মুনলাইট গার্ডেন কমিউনিটি সেন্টারে সকাল ১০ টা থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল ও পরিবহণ ভাড়া সহ সকল প্রকার নিত্যপন্যের দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সদস্য এবং বিএনপির রাজশাহী বিভাগীয় দলনেতা মিজানুর রহমান মিনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য শাহজাহান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য জিএম সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইউসুফ তালুকদার, সালেক চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ, আনোয়ার হোসেন বুলু, সেলিম রেজা হাবিব, মোজাম্মেল হক, কাজি রফিক, কামরুন্নাহার শিরিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রমেশ দত্ত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন