সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

আত্মপ্রকাশ ঘটলো নতুন রাজনৈতিক দল পিআরপি’র

Paris
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটলো জনতার অধিকার পার্টির (পিআরপি)। নতুন এই দলটির মোড়ক উন্মোচন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে দলটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে দলটির লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান, জেলায় জেলায় শিল্প কারখানা স্থাপন ও নতুন উদ্যোক্তা তৈরি, সার্বজনীন মানবতাবোধে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ, জাতীয়তাবাদ ও জাতীয় পতাকার সম্মান সর্ব ঊর্ধ্বে স্থাপন। ডা. জাফরুল্লাহ তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রেখেছেন।-এফএনএস

বেগম খালেদা জিয়াকে জামিন দেন। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি মেনে নেন। কথা দিলাম আপনার উপর অবিচার করা হবে না। আমি আপনার পাশে থাকবো। তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাদের হাতে দেশের দায়িত্বভার তুলে দিলে দেশ নিরাপদে থাকবে, বেকার সমস্যার সমাধান হবে। জাফরুল্লাহ বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে কাপড় খুলে আপনাদের পালাতে হবে। সেই সুযোগ পাবেন না। তিনি বলেন, দেশ আজ প্রধানমন্ত্রীর নির্দেশে চলে না।

দেশের চাবিকাঠি অন্য জায়গায়। ভোলায় পুলিশ লাঠিচার্জ করতে পারে। গুলি চালানোর কোনো অধিকার নেই। পুলিশের গুলি চালাতে হলে সেখানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং নির্দেশ থাকতে হবে। পুলিশ এখন কারো অর্ডারের তোয়াক্কা করে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, এই সরকারের অধীনে এবং ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না। ইভিএম হলো প্রতারণার আরেকটি পদ্ধতি। প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, তাই তার গদি টিকিয়ে রাখার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের অধীনে এবং ইভিএম পদ্ধতিতে নির্বাচন হলে, বিরোধী দল ক্ষমতায় আসবে সে গুঁড়ে বালি।

তাই নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার যে দাবি উঠেছে, সে দাবি বাস্তবায়ন করার জন্য সকলকে রাজপথে নামতে হবে। তিনি বলেন, এদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। গুম খুন নৈমিতিক ব্যাপার। র‌্যাব-পুলিশ যে গুম খুন করছে, তা পুলিশ ইচ্ছে করে করছে না। সরকারের নির্দেশেই করছে। এ ক্ষেত্রে পুলিশ এবং র‌্যাবের আমি দোষ দেখি না। এই দোষ সরকারের গদি টিকিয়ে রাখার জন্য। তারা জুলুম নির্যাতন পথ বেছে নিয়েছে। নতুন দল জনতার অধিকার পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত ও অন্যান্য দলের জোট এবং মঞ্চে শরিক হন।


আরোও অন্যান্য খবর
Paris