মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

রহনপুরের বিদ্রোহী প্রার্থীকে নৌকার প্রার্থীর হত্যার হুমকির অভিযোগে

Paris
Update : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে নৌকার প্রার্থীর হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী নিজে এই অভিযোগ করেন। মেয়র প্রার্থী মতিউর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, মনোনয়নপত্র জমাদানের পর থেকেই মনোনয়ন প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস চাপ প্রয়োগ করে আসছেন এবং গত ১১ই জানুয়ারী গুলি করে হত্যার হুমকি দেন।

এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।তার অভিযোগ পরবর্তীতে তার অনুসারীদেরও প্রতিনিয়ত প্রচরণা না চালাতে হুমকি দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা সহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি হুমকির ওডিও রেকডিং ও তথ্য প্রমান সাংবাদিকদের সরবরাহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, আশরাফ আলী খান, বিশিষ্ট সমাজ সেবক ফসিউর রহমান খানসহ জেলা ও উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তৃতীয় ধাপে ব্যলটের মাধ্যমে আগামী ৩০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী সহ ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।


আরোও অন্যান্য খবর
Paris