মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপহােেরর গৃহ পেলেন গোমস্তাপুরের গৃহহীন মুক্তিযোদ্ধা নসুর

Paris
Update : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাসগৃহ ও নগদ অর্থ দেয়া হয়েছে অসুস্থ, গৃহহীন মুক্তিযোদ্ধাকে। গতকাল শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাগামারা গ্রামে বীর মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন নসুর নিকট বাসগৃহ হস্তন্তর করা হয়। এসময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ মুক্তিযোদ্ধার হাতে ১৩ শতক সরকারি খাস জমিতে তিন কক্ষ বিশিষ্ট নির্মিত বাড়ির চাবি ও নগদ অর্থ তুলে দেন।

এছাড়াও মুক্তিযোদ্ধার তিন ছেলেকেও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩ লক্ষ টাকা সহায়তা করা হবে এবং তাদের আবাসনের জন্যও পৃথক বাসগৃহ নির্মাণের উদ্যোগের কথা জানান, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। জেলা প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাসগৃহ ও নগদ অর্থ তার হাতে তুলে দেয়া হলো। আগামীতে তার তিন ছেলেকেও পূর্ণবাসনের আওতায় গৃহ নির্মাণ করে দেয়া হবে। অসুস্থ মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন নসু বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমি ভীষণ খুশি এবং আনন্দিত।

আমি কখনই ভাবিনি যে প্রধানমন্ত্রীর উপহার পাবো। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা নসিমুদ্দীনের অসুস্থতা ও আর্থিক অনটনের বিষয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসলে, জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধার পূর্ণবাসনের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। বাসগৃহ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, চৌডালা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমসহ অন্যান্যরা।


আরোও অন্যান্য খবর
Paris