মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নলডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৪০ পরিবার

Paris
Update : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

নলডাঙ্গা সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভূমি ও গৃহহীন ৪০টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জমি ও ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৬৬ হাজার ১৮৯ পরিবার প্রধানের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। একই সাথে সাথে নলডাঙ্গা উপজেলার ৪০ জন গৃহহীন পরিবারের কাছেও জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বড়পর্দায় সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। ইউএনও বলেন, উপজেলা ভূমি অফিস, পিআইও অফিস এবং ইউএনও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিরলস ভাবে কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘর নির্মাণ, জমির দলিল, খাজনা-খারিজসহ যাবতীয় কাজ শেষ করা হয়েছে। মুজিববর্ষে এমন মহতী উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris