মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নওগাঁ প্রথম ধাপে পাবে ৫০ হাজার করোনা’র টিকা

Paris
Update : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁয় প্রথম ধাপে ৫০ হাজার করোনা ভাইরাসের টিকার ডোজ আসবে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। তারা জানান, আগামী সপ্তাহে করোনাভাইরাস টিকার প্রায় ৫০ হাজার ডোজ আসবে। ইতোমধ্যেই টিকা সংরক্ষণের জন্য ২টি ঘর প্রস্তুত করা হয়েছে। এছাড়া যাদেরকে আগে টিকা দেয়া হবে সে বিষয়ে একটি তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন তিনি। ভারত সরকারের দেয়া করোনা ভাইরাসের টিকার মধ্যে প্রায় ৫০ হাজার ডোজ টিকা নওগাঁয় পাঠানো হবে।

এ ব্যাপারে নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী সপ্তাহে করোনা ভাইরাস টিকার প্রায় ৫০ হাজার ডোজ নওগাঁতে পৌছাবে। ইতোমধ্যেই টিকা সংরক্ষণের জন্য ২টি ঘর প্রস্তুত সম্পূর্ন করা হয়েছে। এছাড়া যাদেরকে আগে টিকা দেয়া হবে সে বিষয়ে তালিকা প্রস্ততের কাজ প্রায় শেষ পর্যায়ে।তিনি আরও জানান, করোনা ভাইরাস মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা বিশেষ করে চিকিৎসক, স্বাস্থ-সেবিকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্ক মানুষেরা অগ্রাধিকার পাবেন।

এছাড়া পরবর্তী ধাপে পর্যায়ক্রমে অন্য শ্রেণি-পেশার মানুষদের ও করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত নওগাঁ মোট মৃত্যুসংখ্যা ২৬ জন। নওগাঁতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৯১ জন, ইতিমধ্যেই সুস্থতালাভ করেছেন ১৪৯৮ জন বলে নওগাঁ জেলা প্রশাসক অফিস সুত্রে জানাগেছে।


আরোও অন্যান্য খবর
Paris