মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় তেঁতুলিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Paris
Update : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

সাবাইহাট থেকে প্রতিনিধি : “দারিদ্রতা দূরীকরণে স্বপ্ন নিয়ে জাগ্রত এই প্রতিপাদ্যে” নওগাঁর মান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে পাঁচ ঘটিকার দিকে দাঁতিদহ ইটভাটায় বিশেষ চাহিদা সম্পন্ন শীতার্ত নারী-পুরুষদের হাতে প্রায় দুই শতাধিক কম্বল তুলে দেয়া হয়। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক, ইটভাটা ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র মন্ডলের ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে শুভেচ্ছা উপহার হিসাবে শীতবস্ত্র প্রদান করা হয়।

প্রবীণ আ’লীগ নেতা বিশ^নাথ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-একরুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আইনুল বারী, অরুণ কুমার প্রাং, সমাজ সেবক সেকেন্দার আলী, আ’লীগ নেতা মুকবুল হোসেন, নাজিম উদ্দীন, এমরান হোসেন, সুকান্ত মন্ডল প্রমুখ। উল্লেখ্য সম্ভাব্য চেয়াম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা কার্তিক মন্ডল ব্যক্তি উদ্যোগে এলাকার কাচা, অর্ধপাকা রাস্তা নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, খাদ্য, বস্ত্র বিতরণ করে চলেছেন।

বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, ক্লাবে আর্থিক সহযোগিতা প্রদান করে আলোচনায় এসেছেন। করোনাকালীন মহামারীতে সাবান,স্যানিটাইজার, লবণ, সয়াবিণ, মাস্ক, চাউল বিতরণের মাধ্যমে এলাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ভবিষ্যতে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজি রাখবেন বলে সকলের সহযোগিতা কামনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris