সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

আওয়ামী লীগের চোখ রাঙ্গানীকে বিএনপি ভয় পায়না : মিনু

Paris
Update : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার : বিএনপি আওয়ামী লীগের চোখ রাঙ্গানীকে ভয় পায়না। কারন বিএনপি একটি গণতান্ত্রিক, সুসংগঠিত, মার্জিত ও জনগণের দল। বর্তমান সরকার তার পেটয়া বাহিনী দিয়ে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগওঠনের নেতাকর্মীদের অত্যাচার ও নির্যাতন করছে। যতই খুন, গুম ও নির্যাতন করুকনা কেন বিএনপি আল্লাহ ছাড়া করো নিকট মাথা নত করবেনা। সোমবার (১ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সকল আসামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে ও রোববার দিবাগত রাতে চাঁদ এর গ্রামের বাড়িতে পুলিশি তল্লাশীর প্রতিবাদে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা বলেন।

তিনি বলেন, আবু সাঈদ চাঁদ একজন বলিষ্ট নেতা। তাঁকে গুম, ও হত্যা করার অভিপ্রায়ে এই নেতার বাডিতে পুলিশ তল্লাসী চালিয়েছে। তাঁর পরিবারের সদস্য, স্ত্রী ও বৃদ্ধ মাকে মানষিক ও শারীরিক নির্যাতন করেছে। এর দাতভাঙ্গা জবাব দেয়া হবে বলে জানান মিনু। চাঁদের বিষয়ে আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এই নির্যাতনের খেশারত এই সরকার ও আইনশৃংখলা বাহিনীকে দিতে হবে। পুলিশের এই নির্যাতনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদেআদক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সৈয়দ মুহাম্মদ মহসিন, জাহান পান্না ও অধ্যাপক আব্দুস সামাদ। জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris