মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নাচোলে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

Paris
Update : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহষ্পতিবার সকালে ওই ইউনিয়নের বড়বাকইল ও নাসিরাবাদ গ্রাম থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। উদ্ধার লাশ দু’টি হচ্ছে- ওই উপজেলার আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৬০) ও রাজশাহীর তানোর এলাকার চোরখুর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে মো. আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫)।

নাচোল থানার ওসি মো. সেলিম রেজা জানান, সকালে বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আজিমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এছাড়া একইদিন সকালে নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেন থেকে আলাউদ্দিন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ওসি মো. সেলিম রেজা জানান, মৃত বৃদ্ধ আলাউদ্দিন একজন সাবেক মেম্বার ও মানসিক রোগী ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris