সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ

Paris
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর অশালীন বক্তব্যের প্রতিবাদ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিন এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম।

 

সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নত ও সমৃদ্ধির দিকে ঠিক তখনই বিএনপি এহেন অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু জনসমাবেশে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছিলো। রাজশাহীবাসীর তীব্র প্রতিবাদে নিঃশর্ত ক্ষমা চান, আমরা তাকে ক্ষমা করে দিই। কিন্তু তাকে ক্ষমা করাই ভুল হয়েছিলো। তাই এখন আরেক বিএনপি’র নেতা চাঁদ বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য করেছে। তাকে রাজশাহী নগরীতে অবাঞ্চিত করা হলো ও তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris