১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে সেফ ফুড প্রোডাক্টস’র সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১০:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে সেফ ফুড প্রোডাক্টস’র সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : নিরাপদ খাদ্যে গড়বো দেশ, সু-স্বাস্থ্যের বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য গড়ার লক্ষে সেফ ফুড প্রোডাক্টস এর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নয়াগোলাস্থ পুলিশ লাইন্সে সামনে মতবিনিময় সভা সাংবাদিক মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সেফ ফুড প্রোডাক্টস এর স¦ত্বাধিকারী মোঃ রাকিবুল ইসলাম বাবু, সাংবাদিক শহিদুল হুদা অলক,মোঃ জোনাব আলী, মোঃ রফিকুল আলম, ডাবলু কুমার ঘোষ, আশরাফুল ইরসলাম রঞ্জু প্রমুখ।

সভায় প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জানান হয়, জেলার সর্বত্র নিরাপদ খাদ্যে পৌছিয়ে দেয়ার জন্য সেফ ফুড প্রোডাক্টস এর বিভিন্ন পণ্য বাজারজাত শুরু হয়েছে। আর ভেজালমুক্ত এবং নিরাপদ খাদ্য ভোক্তারা যাতে ঘরে বসে অনলাইন বা হোমডেলিভারীর মাধ্যমে পায় সেই সুযোগও রাখা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন