স্টাফ রিপোর্টার, লালপুর : ২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচি ধানের র্শীষ প্রতীকে ১১ শ ২৩ ভোট ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হানান নারিকেল গাছ প্রতীকে ১ শ ৮৫ ভোট পেয়ে জামানত বাতিল করেছে নির্বাচন অফিস । নির্বাচন আফিস সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫শ ৩৫ জন, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৬শ ৫৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ৮ হাজার ৮শ ৮১ জন ।
১৬ জানুয়ারী অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা ১৩ হাজার ১১ ভোট ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৩শ৩০টি, প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ১৩ হাজার ৩শ৪১ টি ভোটাররা তাদের নিজ নিজ ভোট প্রদান করেছেন । একজন প্রার্থী মোট ভোটের মধ্যে ৮ ভাগ ভোট পেতে হবে । নির্বাচনের বিধি অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচি ধানের র্শীষ প্রতীকে ১১শ ২৩ ভোট ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হান্নান নারিকেল গাছ প্রতীক নিয়ে ১শ ৮৫ ভোট পেয়েছে ।
বিধি অনুযায়ী তাঁরা দুই জন মেয়র প্রার্থী মোট ভোটের মধ্যে ৮ ভাগের চেয়ে কম ভোট পেয়েছে । এজন্য বিধি অনুযায়ী নির্বাচন অফিস তাদের দুই জনের জমাকৃত জামানত বাতিল করেছেন । লালপুর উপজেলা নির্বাচন অফিসার সিহাব বিন শাহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।