১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাট আ’লীগের সভাপতি আনোয়ার সম্পাদক ফকরুল

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
চারঘাট আ’লীগের সভাপতি আনোয়ার সম্পাদক ফকরুল
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর পর রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে সভাপতি এবং ফকরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

 

সেই সঙ্গে সহসভাপতি মুক্তার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুনের নাম ঘোষণা করেন তিনি। সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় বেলা ১১টায়। এতে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। প্রথম অধিবেশন শেষে আড়াইটার দিকে উপজেলা আওয়ামী লীগের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। উল্লেখ্য যে এই সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের। কিন্তু অসুস্থজনিত কারণে অনিল কুমার সরকার উপস্থিত থাকতে পারেন নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন