মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাগাতিপাড়ায় তিন নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতি

Paris
Update : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

এফএনএস : নাটোরের বাগাতিপাড়ার তমালতলা বাজারে তিন নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। গতকাল বৃহস্পতিবার সকালে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৈশ প্রহরী ও ব্যবসায়ীরা জানান, গত বুধবার রাত দেড়টার দিকে ১৫- ২০ জনের একদল ডাকাত বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বাজারে আসে।

তারা প্রথমেই নৈশ প্রহরী মাজেদুর রহমান, ওমর আলী ও আবুল কালামের হাত পা বেঁধে পাশের লিচুবাগানে ফেলে রাখে। পরে রাস্তার দুই পাশের ১১টি দোকানে তালা ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি কাওসার আলী বলেন, প্রকাশ্য অস্ত্র নিয়ে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় সাড়ে চার লাখ নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতি হয়েছে।

বাজারের ছোট-বড় ১১ দোকানের তালা ভেঙে নগদ টাকা লুটে নেয়া হয়েছে। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক বলেন, এখনো মামলা হয়নি। ব্যবসায়ীরা মামলা দিলে নেয়া হবে। তবে মামলা না হলেও ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris