২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ৫৮৪ জন

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ৯:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ৫৮৪ জন
বিজ্ঞাপন

এফএনএস : দেশে একদিন পরে আবার করোনায় দ্বিগুণ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৬৬ জনে। এর আগে গত বুধবার করোনায় মৃত্যু হয় আট জনের। এদিকে গতকাল বৃহস্পতিবার নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৮৪ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩০ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৬০২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২০০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৯৭ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫ লাখ ১৫ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন