সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

লালপুর কে হাসবে খুশির হাসি?

Paris
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার, লালপুর : আজ ২৭ জুলাই নাটোরের লালপুরে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক র্নিবাচিত হয়ে কে হাসবে খুশির হাসি এনিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা প্রকার জল্পনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসছে নাকি বর্তমানরাই থাকছেন। এই নিয়ে দলীয় নেতাকর্মীদের সহ রাজনৈতিক মহলে চলছে আলোচনার ঝৌড়। অন্য দিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা নির্বাচিত হওয়ার জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে। এছাড়া দলীয় কোন্দলের কারণে লালপুরে উপজেলা আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত হয়ে আছে। বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ এই দুই জনের পক্ষে উপজেলা আওয়ামীলীগের দুই অংশের নেতারা।

 

সম্মেলনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এর সমন্বয়ে উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি হবে নাকি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে এই নিয়ে দ্বিধায় রয়েছে দুই পক্ষের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদ প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে,উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা,যুন্ম সাধারণ সম্পাদক আ,স, ম মাহমুদুল হক মুকুল, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু।

 

এদের উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে। অন্য সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে,সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর,বর্তমান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম কাওসার,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম জয়। এদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে। ত্যাগী নেতা-কর্মীরা বলেন, দলীয় নেতা-কর্মীদের মূলায়ন সহ দলকে যে সু-সুংগঠিত করতে পারবেন এমন নেতাকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দেখতে চাই তাঁরা।


আরোও অন্যান্য খবর
Paris