১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে আওয়ামীলীগের সম্মেলন সফল করতে শোডাউন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
লালপুরে আওয়ামীলীগের সম্মেলন সফল করতে শোডাউন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : ২৭ জুলাই নাটোরের লালপুরে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে মোটরসাইকেল যোগে শোডাউন করেছে শামীম আহমেদ সাগর।

সোমবার (২৫ জুলাই) বিকেলে শহীদ মমতাজ উদ্দিনের ছেলে ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক শামীম আহমেদ সাগর তাঁর সমর্থকদের নিয়ে উপজেলার আব্দুলপুর থেকে মোটরসাইকেল যোগে একটি শোডাউন বের করেন।

শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আব্দুলপুর গিয়ে শেষ হয়। শামীম আহমেদ সাগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন