নওগাঁর পাহাড়পুর ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আনিছুর রহমান।
শনিবার বিকেলে পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে থানা বিএনপির সদস্য রেজাউল করিম, বিএনপি নেতা আসলাম হোসেন, সাবেক ছাত্রদলের সভাপতি সুমনসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
ৎপরে সর্ব সম্মতিক্রমে আব্দুল আজিজ মন্ডলকে সভাপতি, ডাঃ শহীদুল ইসলামকে সাধারন সম্পাদক, আব্দুল করিমকে যুগ্ম সম্পাদক ও আসলাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪ জনের নাম ঘোষনা করেন। সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
