১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
নওহাটা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নওহাটা পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। উল্লেখ্য, রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ জুলাই। পৌর আওয়ামী লীগের সম্মেলনকে সার্থক ও সফল করতে উৎসবের আমেজ বিরাজ করছে। এই সম্মেলন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

নওহাটা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ সাইফুল ইসলাম, জেলা যুব লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কাজী মোজাম্মেল হক, রাজশাহী জেলা যুব লীগের সদস্য জয়নাল আবেদিন, জেলা যুবলীগের সদস্য ও নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলু, নওহাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউজ্জামান বাবলু, নওহাটা পৌর যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শফিকুল ইসলাম, নওহাটা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ সম্পাদক আজিজুল হক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, নওহাটা পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি আশরাফ আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, নওহাটা পৌর যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি আলেয়া বেগম, নওহাটা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. ফাতেমা আক্তার সুমি, নওহাটা পৌর মহিলা রাশেদা বেগম ও রেশভানু বেগম সহ ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন