সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

বাগমারায় যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচী

Paris
Update : রবিবার, ২৪ জুলাই, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : শেখ হাসিনার আহ্বান, বেশি করে গাছ লাগান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এবং ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সার্বিক সহযোগিতায় শনিবার বেলা ১১টায় সূর্যপাড়া বেলীব্রীজ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধী বৃক্ষের চারা রোপণ।

পরে বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতৃবৃ্েদর হাতে বৃক্ষের চারা বিতরণ করা হয়। বৃক্ষ রোপন শেষে জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বৃক্ষরোপণ কর্মসূচিতে সাড়া দিয়ে যুবলীগের নেতা কর্মীরা পহেলা আষাঢ় থেকে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে চলেছে। উক্ত কর্মসূচীর অংশ হিসেবে বাগমারায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। যুবলীগ নেতা কর্মীদের পাশাপাশি প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris