১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশ রক্ষায় সবাইকে অটুট থাকতে হবে:মিনু

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
দেশ রক্ষায় সবাইকে অটুট থাকতে হবে:মিনু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বিএনপি একটি সুসংগঠিত ও সুশৃংখল একটি দল। এই দল সর্বদা মানুষের কল্যানে কাজ করে। জীবন বাজি রাখে দেশের উন্নয়নে কাজ করে। আর আওয়ামী লীগ সর্বদা দেশকে ধ্বংসের জন্য কাজ করে। বর্তমানে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। লোড সেডিংএ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এছাড়াও নিত্যপন্যের লাগামহীন মূল্যের কারনে দেশ দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে। এছাড়াও সীমাহীন দূর্নীতি ও ও দেশের টাকা বিদেশে পাচার করায় দেশ এখন মারাত্বক অর্থনৈতিক সংকটে পড়ে গেছে। সেইসাথে দেশের রিজার্ভ কমতে শুরু করেছে বলে বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছাসেবক দল চন্দ্রিমা থানার ১৮ নং ওয়ার্ড দক্ষিণ ও ১৯ নং ওয়ার্ড উত্তর-দক্ষিণ এর কমিটি গঠন করার লক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন। সেইসাথে চন্দ্রিমা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কমিটি গঠনের তাগিদ দেন তিনি। শেষে সরকার পতনের আন্দোলনে সবাইকে জীবন বাজি রেখে রাজপথে নামার আহ্বান জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি কমিটি গঠনের জন্য অত্র ওয়ার্ড সমুহের নেতৃবৃন্দের মধ্যে ফরম বিতরণ করেন তিনি। চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিজভী রেজা সাগর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মুখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সহ-সভাপতি ইসমাইল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফাইজুল হক মাহি ও কামরুজ্জামান মিলন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন