সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

ইসির সংলাপে মামুনুলের মুক্তি চাইল খেলাফত

Paris
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২

দলের মহাসচিব মামুনুল হকসহ কারাবন্দি নেতাদের মুক্তি চেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দলটির পক্ষ থেকে ১৫ দফা সুপারিশ পেশ করা হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে খেলাফত মজলিস নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হয়। সেখানেই মামুনুলের মুক্তির বিষয়টি সামনে আনেন খেলাফত নেতারা। সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এতে সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -এফএনএস

 

লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে খেলাফত নেতারা বলেন, দুঃখজনক বিষয় হলো আমাদের সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক নেতা দীর্ঘদিন ধরে কারাগারে। এ অবস্থায় দ্রুত তাদের মুক্তির জন্য কমিশনের সহযোগিতা কামনা করছি। জাতীয় নির্বাচনসহ সব নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন একটি জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠান বলেও উল্লেখ করা হয়। লিখিত বক্তব্যে খেলাফত নেতারা আরও বলেন, যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দল ও প্রার্থীরা নির্বাচন কমিশনের সব আচরণবিধি মানতে বাধ্য, ফলে কমিশনের নিরপেক্ষতাও প্রশ্নাতীত হওয়া অপরিহার্য। কমিশনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রকার সংশয় ও সন্দেহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে খেলাফত মজলিসের পক্ষ থেকে সুপারিশ করা ১৫ দফার মধ্যে রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris