শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুঠিয়া পৌরসভা নির্বাচন ঘিরে আ’লীগে অন্তঃকোন্দল বাড়ছে

Paris
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

মোবারক হোসেন শিশির : আগামী ২৮শে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচন ঘিরে আওয়ামী লীগে অন্তঃকোন্দল বাড়ছে। এর বাইরেও রয়েছে বিদ্রোহ। বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেও মেয়র পদে একই দলের আরও দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছে। স্থানীয় আ.লীগের রাজনীতিতে সাবেক ও বর্তমান এমপি’র অভ্যন্তরীণ কোন্দলে বিভক্ত হয়ে পড়েছেন পুঠিয়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিউল ইসলাম রবি ছাড়াও এবার আ’লীগ থেকে আরো দুজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এরা হলেন একই এলাকারই প্রভাবশালী সাবেক ছাত্রলীগ নেতা গোলাম আজম নয়ন ও শরিফুল ইসলাম টিপু। এদের মধ্যে একজন বিদ্রোহী ও আরেকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে বলে জানা গেছে। তবে নির্বাচনের ফল না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন তারা। আওয়ামী লীগ প্রার্থী রবিকে ছাড় দিতে নারাজ তারা। এতে করে বেশ বেকায়দার রয়েছেন মেয়র প্রার্থী রবিউল ইসলাম রবি । তবে বিএনপি প্রার্থী এইদিক থেকে অনেকটাই এগিয়েই রয়েছেন।

বর্তমান মেয়র রবি বলেন, সাবেক সাংসদ ও রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা’র অনুসারী হওয়ায় আমাকে নির্বাচনে বেকায়দায় ফেলতে ওঠে পড়ে লেগেছেন স্থানীয় আ’লীগের কিছু নেতাকর্মীরা। এদিকে, বিগত নির্বাচনে বিএনপির দলীয় মেয়র আসাদুল হক আসাদের ওপর আস্থা রাখতে পারেনি বিএনপি। তাই এবার দলীয় মনোনয়ন দিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানকে।

মনোনয়ন ঘিরে ইতোমধ্যে স্পষ্ট হয়েছে দলীয় কোন্দল, বিভাজন রয়েছে বিতর্কও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার আসাদকে মনোনয়ন না দেয়ার পেছনে রয়েছে দলীয় কোন্দল। আসাদ বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফার অনুসারী। আর ছাত্রলীগ-যুবলীগ-আ’লীগ হয়ে বিএনপিতে আসা আল মামুনকে পাইয়ে দিয়েছেন বলে নেতাকর্মীরা মনে করছেন


আরোও অন্যান্য খবর
Paris