১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে ডাক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ৪:৩৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাসিক মেয়রের সাথে ডাক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের রাজশাহী জি.পি.ও জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেলে নগরভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

 

সাক্ষাৎকালে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের রাজশাহী জি.পি.ও জেলা শাখার কমিটির নবনির্বাচিত সভাপতি নিয়ামত হোসেন রনি, কার্যকরী সভাপতি উত্তম কুমার সরকার, সম্পাদক মোঃ হাসানুজ্জামান ফিরোজ, সহ-সভাপতি মাসুম হোসেন, নজরুল ইসলাম, কুদরত আলী, আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক মোঃ সাইদুর রহমান, আনোয়ার হোসনে, শামসুল আলম দিপু, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সুমন শেখ, গোলাম মোস্তফা, চৈতন্য দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন, বি-২১২৯ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) রাজশাহী জি.পি.ও জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট গঠিত নতুন কমিটি গতকাল শনিবার বেলা ১২ টায় শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন